Posts

শেষ কথা

মুছে যাওয়া দিন কি আবার কোনও ভাবে আমাদের কাছে ফিরে আসতে পারে ? হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি কি আবার পিছু ডাকতে পারে ? মানুষ এখন যুদ্ধ করে না বা আধুনিক যুগে লাঠির কদর নেই বলে কি,রণ-পা সেনার প্রয়োজন একেবারে ফুরিয়ে গেছে । হারিয়ে গেছে পুরানো সংস্কৃতি। বার্তা বিনিময়ের আধুনিক প্রযুক্তি এখন হাতের মুঠোয় বলে রণ-পা বার্তাবাহক অতীতের গহ্বরে চলে গিয়েছে। রণ-পা পরে ডাকাতি করতে যাওয়াও এখন ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। গ্রামীন সংস্কৃতিতে এবং আধুনিক সমাজ ব্যবস্থায় তাই রণ-পা স্বাভাবিকভাবেই অস্তগামী।             বাজনার বোলে, গানের তালে রণ-পা নাচকে ছন্দোবদ্ধ করার কাজ এখন বেশ দুরূহ। বিভিন্ন লোক সংস্কৃতি উৎসবে রণ-পা নৃত্য দেখা গেলেও তা হয়ত খুবই কম। এই জটিল ও কঠিন কাজ অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করে টিকিয়ে রাখারও আগ্রহ এখন কমে যেমন গেছে, ঠিক তেমনি আগ্রহ হারিয়েও যেতে বসেছে। রণ-পা শিল্পীরা তাই নিজেদের শিল্পকলাকে বাঁচিয়ে রাখতে বা সাধারণ মানুষের মনে নিজেদের কাজের ছাপ রাখতে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যায়। খেলা দেখিয়ে সাধারণ মানুষকে আনন্দ দেয়। শহরের রাস্তায় বিভিন্ন মিছিলে অবশ্য মাঝে মাঝে রণ-প...

চিত্র ও ভিডিও

Image
রণ-পা র ফ্রেমবন্দী করা কিছু ছবি একটি উৎসব উপলক্ষ্যে রণ-পা র শিল্পীরা শিল্পীরা। যেখানে রণ-পা শিল্পীদের নৃত্য পরিবেশনের একটি ছবি দেখা যাচ্ছে।   পূর্বস্থলী লোকসংস্কৃতি উৎসব উপলক্ষ্যে রণ-পা                                                          ছবিটি গুগুল থেকে নেওয়া। Anandabazar Patrika এই ছবিতে দেখা যাচ্ছে রণ-পা শিল্পীদের ছবি এবং রাস্তার সাধারণ মানুষ, যারা এই দৃশ্য উপভোগ করছেন। শিল্পীদের সাথে বাদ্যযন্ত্র বাজাচ্ছে এমন ও কিছু ছবি দেখা যাচ্ছে।  এটি একটি মিছিলের ছবি।                ছবিটি গুগুল থেকে নেওয়া।। www.anandabazar.com শহরের রাস্তায় একজন রণ-পা শিল্পীর ছবি দেখা যাচ্ছে, যিনি সাধারণ মানুষদের কাছ থেকে খেলা দেখানোর পর তার পারিশ্রমিক নিচ্ছেন। বাজিকররা এভাবেই নিজের শিল্পকলাকে জনসমক্ষে তুলে ধরেন।           ...

রণ-পা কাজে নিজের অভিজ্ঞতা

রণ - পা নৃত্য , আর পাঁচটি লোকনৃত্যের মতই একটি নৃত্য । যদিও এটি অনেক পরে নৃত্য হিসাবে নিজের বহিঃপ্রকাশ ঘটিয়েছে । প্রথমে রণ - পা ব্যবহার হত যুদ্ধের সময় । পরে এই রণ - পা থেকে নৃত্য এসেছে । অনেক লোক শিল্পী একে যুদ্ধক্ষেত্র থেকে বাইরে নিয়ে এসে নৃত্যের একটি মাধ্যম হিসাবে একে নতুন রূপ দিয়েছেন । তবে এই লোকনৃত্য মাধ্যম নিয়ে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে , হয়ত অন্যান্য লোকনৃত্যের মত এই নৃত্য কলাটি আমাদের মত এলিট সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে ততটাও জনপ্রিয় নয়। অনেকের দাবী এই লোকনৃত্যের পরিচয় সম্পর্কে অনেক মানুষের ধারণা থাকলেও,তা হয়ত খুব বেশী একটা নয়। এই নৃত্য কলাটি বর্ধমান-সহ বেশ কিছু জায়গায় জনপ্রিয় হলেও শহরতলীর বুকে এর পরিচয় ধীরে ধীরে লোপ পাচ্ছে। হারিয়ে যেতে চলছে এক সময়কার জনপ্রিয় সংস্কৃতি। লোক সংস্কৃতি জ্ঞাপনের একটি মাধ্যম হলেও সবকিছু সম্পর্কে মানুষের ধারণা স্পষ্ট নয়। অনেক রণ-পা শিল্পী আছেন,যারা হয়ত এর ওপর ভিত্তি করে খেলা দেখিয়ে সাধারণ মানুষকে একটা সময়ে আনন্দ দিয়ে গেছেন। এই মাধ্যমটি নিয়ে কাজ করতে গিয়ে ততটাও পুঁথিগত তথ্যের সম্মুখীন হাওয়া সম্ভব হয়নি। অতীতে এর দৌরাত্ম থাকলেও বর্তমানের ডিজিটাল ...

একজন লেখকের চোখে রণ-পা

Image
রণ-পা অর্থাৎ দুটো বাঁশের উপরে পা রেখে ভারসাম্য করে দাঁড়িয়ে থাকা বা এগিয়ে চলাকেই আমরা ঐতিহাসিকভাবে রণ-পা হিসাবে চিনি। একসময় যুদ্ধে এই পায়ের ব্যবহার হোত শত্রূকে ঘায়েল করার উদ্দেশ্যে। তখন থেকেই এর নাম হয় রণ-পা। সময়ের সাথে সাথে রণ-পা ক্রমে বাজিকরের খেলায় রূপান্তরিত হল। আর সাম্প্রতিক সময়ে এই খেলাও বিলুপ্তির পথে। একবিংশ শতকের ঢাকায় ঘোড়ার গাড়ীর দেখা মিললেও ধানমন্ডি লেকে রণ-পা আর তার বাজিকরের দেখা পাওয়া অনেকের জন্যই বেশ চমকের ছিল, লেখকের কাছেও তার আকর্ষণ ছিল অনেক। এক বিকেলে, রঙীন আর আকর্ষনীয় সাজে সজ্জিত একজন বয়স্ক মানুষ বেশ করে সিরামিকের ইটের রাস্তা দাপিয়ে বেড়াচ্ছেন আর লোকজন তাকে দেখছে। এই দৃশ্যটা লেখকের চোখে এক অদ্ভত আকর্ষণ তৈরি করেছিল। লেখক বলেন, তিনি কথা বলছেন উচ্চস্বরে, হাত-পা নেড়ে। লেখক বলেছেন, বোকাবাক্স প্রতিনিয়ত যেভাবে ফিয়ার সেক্টর, এমেজিং রেইস, ম্যাজিকস সিক্রেট আরো নানান রিয়েলিটি শো দিয়ে বুঁদ করে রেখেছে তাতে আমার সন্দেহে হচ্ছিল রণ-পার বাজিকর এই  চলমান দর্শকদের কীভাবে মুগ্ধ করবেন বা আদৌ মুগ্ধ করতে পারবেন কিনা, আজকের আয় প্রত্যাশামত হবে কিনা। বাজিকর অবশ্য লেখকের প্রাথমিক অনুমানকে ধু...

রন-পা নৃত্য পরিবেশনে শিল্পী ও স্থান

রণ - পা নাচ হল এক দলবদ্ধ প্রয়াস । একটি সারিতে দাঁড়িয়ে এক পা পিছনে , অন্য পা সামনে ফেলা দেহভঙ্গি থাকে । এই নাচের মুদ্রা শিল্পীরা অনেক সময় বৃত্তাকারে ঘুরে ঘুরে কখনও দ্রুত লয়ে , কখনও বা বিলম্বিত লয়ে নাচ পরিবেশন করেন । রণ - পা নাচ করাএ হয় ঢোলের বোলে , গানের তালে । সহযোগী হিসাবে থাকে বাঁশীর সুর । শিল্পীরা সাধারণত রঙীন জামা , ধুতি ও মাথায় বেঁধে নেন রঙীন ফেট্টি । কিছু কিছু নাচে শিল্পীরা রণ-পায়ের উপরের অংশ তাদের হাত দিয়ে ধরে এবং তারই পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করে। আবার কিছু নাচে রণ-পা গোড়ালির সঙ্গে বেঁধে দেওয়া হয় এবং শিল্পীর হাত মুক্ত থাকে। নাচে মূলত ঢোল, ধামসা ও কাঁসর ঘন্টা। কিছু কিছু ক্ষেত্রে বাঁশী ও সানাই সহযোগে নাচ চলে। শিল্পীদের পায়ে থাকে নুপুর। রণ-পা হল একটি গোষ্ঠী নৃত্য যেখানে শিল্পীরা একটি পা পিছনে ফেলে একটি সামনে এগিয়ে দিয়ে বৃওাকারে ঘুরতে নাচ করে। শিল্পীরা অনেক সময় কাঁধের কাছে ঢাল, কোমরবন্ধে তলোয়ার ও হাতে বর্শা নিয়ে যোদ্ধার বেশে নাচে অংশ নিয়ে থাকে। সাধারণত দীর্ঘ সময় ধরে এই নাচ চলতে থাকে, ফলে বেশ থরথর উত্তেজনার পরিবেশ তৈরি হয়। রণং দেহি পরিবেশে যখন এই নৃত্য চলতে থাকে তখন তাকে ঘিরে র...

রণ-পা নৃত্যের আবির্ভাব

লোকনৃত্যের একটি অঙ্গ হল রণ - পা নাচ । তাই এই প্রসঙ্গে আমরা লোকনৃত্যের ধারণাকে তুলে ধরেছি । তবে রণ - পা নাচ অন্য নাচের মত তথাকথিত ভাবে আসে নি । যুদ্ধের পরবর্তী ধারা হিসাবে এটা এসেছে । নাচের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের অস্তিত্ব রক্ষা তথা জীবন সংগ্রামের কাহিনী । রণ - পা নাচের সঙ্গে যুদ্ধের অনুসঙ্গ থাকলেও তা এক ধরনের উচ্চমার্গীয় নাচ। রণ-পা নাচ রণনৃত্যের এক পরিবর্তিত রূপ। তবে রণনৃত্যের সঙ্গে রণ-পায়ের কোনও সম্পর্ক নেই। বেঁচে থাকার জন্য সাধারণ মানুষকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হত। কৃষিকাজ করে একদিকে যেমন মানুষ নিজের খাদ্য যোগান দিত,তেমনি মানুষ তাদের শ্রমের যন্ত্রণা ভুলতে তাদেরই কাজে ব্যবহৃত লাঠি দিয়ে নৃত্য পরিবেশন করত। যখনই কোনও ক্ষেত্রে দুই গোষ্ঠী বা দুটি উপজাতির মধ্যে কোনও রকম বাধা পেত, তখনই তারা যুদ্ধ বা কোনও সংঘর্ষে লিপ্ত হত । তাদের এই যুদ্ধের ধারণা থেকে পরবর্তী কালে এসেছে রণ-পা নৃত্য। এই নৃত্যের সঙ্গে যেহেতু যুদ্ধের একটা যোগসূত্র আছে, তাই একে আমরা যুদ্ধ নৃত্যও বলতে পারি। এই নৃত্য পরিবেশনে রয়েছে প্রাণ প্রাচুর্য। তবে এই নৃত্য পরিবেশন করতে প্রয়োজন দক্ষতা ও প্রশিক্ষণ। প্রশিক্ষণ ছাড়া এই নৃত্য...

লোকনৃত্যের উত্থান

নাচ বা নৃত্য(Dance) এই শব্দটি এসেছে প্রাচীন ফ্রেঞ্চ শব্দ Dancier থেকে । যা মূলত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায় । এ প্রকাশভঙ্গী সামাজিক , ধর্মীয় বা মনোরঞ্জনের ক্ষেত্রে দেখা যায় । এতে আছে গতি , মুদ্রা , সংযম ও ছন্দ । নৃত্য শিল্পের এমন একটি শাখা , যা খুব সম্ভবত প্রাচীনমতম । প্রাচীন জনপদের বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসাবে নাচ প্রচলিত ছিল , তার নিদর্শন পাওয়া যায় । মিশরীয় দেওয়ালচিত্রে ও ভারতীয় গুহাচিত্রে নৃত্যকলার বিভিন্ন ভঙ্গী দেখতে পাওয়া যায়। নাচের ব্যবহার ব্রাজিলীয় সংস্কৃতি থেকে শুরু করে ভারতীয় সংস্কৃতি পর্যন্ত প্রসারিত।          ভারতের সংস্কৃতিতে দুই ধরনের নাচ রয়েছে । এর একটি হল ঐতিহ্যবাহী , অপরটি হল লোকনৃত্য , যা সাধারণ মানুষের জীবনচর্যার পরম্পরায় সম্পৃক্ত । লোকনৃত্য হল এক ধরনের দলবদ্ধ নাচ , যা কোরাস গান ও বাজনার তালে তালে পরিবেশন করা হয় । বাদ্যযন্ত্র হিসাবে ধামসা -মাদল, কাঁসি, ঢোল ও বাঁশী ব্যবহার করা হয়। এ নৃত্য বিশেষ কোনো নরগোষ্ঠী, অঞ্চল বা উপজাতীয় সংস্কৃতির ওপর ভিত্তি করে উদ্ভত ও বিকশিত। এর সঙ্গে সংশ্লিষ্ট ...