শেষ কথা

মুছে যাওয়া দিন কি আবার কোনও ভাবে আমাদের কাছে ফিরে আসতে পারে? হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি কি আবার পিছু ডাকতে পারে? মানুষ এখন যুদ্ধ করে না বা আধুনিক যুগে লাঠির কদর নেই বলে কি,রণ-পা সেনার প্রয়োজন একেবারে ফুরিয়ে গেছে। হারিয়ে গেছে পুরানো সংস্কৃতি। বার্তা বিনিময়ের আধুনিক প্রযুক্তি এখন হাতের মুঠোয় বলে রণ-পা বার্তাবাহক অতীতের গহ্বরে চলে গিয়েছে। রণ-পা পরে ডাকাতি করতে যাওয়াও এখন ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। গ্রামীন সংস্কৃতিতে এবং আধুনিক সমাজ ব্যবস্থায় তাই রণ-পা স্বাভাবিকভাবেই অস্তগামী।


            বাজনার বোলে, গানের তালে রণ-পা নাচকে ছন্দোবদ্ধ করার কাজ এখন বেশ দুরূহ। বিভিন্ন লোক সংস্কৃতি উৎসবে রণ-পা নৃত্য দেখা গেলেও তা হয়ত খুবই কম। এই জটিল ও কঠিন কাজ অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করে টিকিয়ে রাখারও আগ্রহ এখন কমে যেমন গেছে, ঠিক তেমনি আগ্রহ হারিয়েও যেতে বসেছে। রণ-পা শিল্পীরা তাই নিজেদের শিল্পকলাকে বাঁচিয়ে রাখতে বা সাধারণ মানুষের মনে নিজেদের কাজের ছাপ রাখতে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যায়। খেলা দেখিয়ে সাধারণ মানুষকে আনন্দ দেয়। শহরের রাস্তায় বিভিন্ন মিছিলে অবশ্য মাঝে মাঝে রণ-পা দেখা যায়। তবে তার সংখ্যা খুবই কম। তবুও পুরাতন বাংলার, পুরাতনী সংস্কৃতি লোপ পেতে বসেছে, বলা ভালো হারিয়ে যেতে বসেছে। একসময় যে সংস্কৃতি মানুষকে আনন্দ দিত, তা ফিরে এলে পুরাতনী সমাজ ব্যবস্থা যেমন রক্ষা পাবে তেমনি হারিয়ে যাওয়া সংস্কৃতিও ফিরে আসবে। আমাদের সকলের উচিত হাতে-হাত মিলিয়ে আধুনিক সমাজেও হারিয়ে যাওয়া ইতিহাসকে ফিরিয়ে আনা। তবেই সমাজ ব্যবস্থায় একদিকে যেমন থাকবে পাশ্চাত্য,আধুনিকতা ও আনুষ্ঠানিকতা, তেমনি অন্য দিকে থাকবে লোকগাথা, জনশ্রুতি, লোক সংস্কৃতি।তাই যেমন থাকবে গ্রেট ট্র্যাডিশন,তেমনি থেকে যাবে লিটিল ট্র্যাডিশন। যা দিয়ে গড়ে উঠবে সুন্দর সমাজ ব্যবস্থা।

Comments

Popular posts from this blog

রন-পা নৃত্য পরিবেশনে শিল্পী ও স্থান

ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রণ-পা-র উপকরণ

লোকনৃত্যের উত্থান