শেষ কথা
মুছে যাওয়া দিন কি আবার কোনও ভাবে আমাদের কাছে ফিরে আসতে পারে ? হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি কি আবার পিছু ডাকতে পারে ? মানুষ এখন যুদ্ধ করে না বা আধুনিক যুগে লাঠির কদর নেই বলে কি,রণ-পা সেনার প্রয়োজন একেবারে ফুরিয়ে গেছে । হারিয়ে গেছে পুরানো সংস্কৃতি। বার্তা বিনিময়ের আধুনিক প্রযুক্তি এখন হাতের মুঠোয় বলে রণ-পা বার্তাবাহক অতীতের গহ্বরে চলে গিয়েছে। রণ-পা পরে ডাকাতি করতে যাওয়াও এখন ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। গ্রামীন সংস্কৃতিতে এবং আধুনিক সমাজ ব্যবস্থায় তাই রণ-পা স্বাভাবিকভাবেই অস্তগামী। বাজনার বোলে, গানের তালে রণ-পা নাচকে ছন্দোবদ্ধ করার কাজ এখন বেশ দুরূহ। বিভিন্ন লোক সংস্কৃতি উৎসবে রণ-পা নৃত্য দেখা গেলেও তা হয়ত খুবই কম। এই জটিল ও কঠিন কাজ অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করে টিকিয়ে রাখারও আগ্রহ এখন কমে যেমন গেছে, ঠিক তেমনি আগ্রহ হারিয়েও যেতে বসেছে। রণ-পা শিল্পীরা তাই নিজেদের শিল্পকলাকে বাঁচিয়ে রাখতে বা সাধারণ মানুষের মনে নিজেদের কাজের ছাপ রাখতে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যায়। খেলা দেখিয়ে সাধারণ মানুষকে আনন্দ দেয়। শহরের রাস্তায় বিভিন্ন মিছিলে অবশ্য মাঝে মাঝে রণ-প...