লোকনৃত্যের উত্থান

নাচ বা নৃত্য(Dance) এই শব্দটি এসেছে প্রাচীন ফ্রেঞ্চ শব্দ Dancier থেকে যা মূলত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায় এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় বা মনোরঞ্জনের ক্ষেত্রে দেখা যায় এতে আছে গতি, মুদ্রা, সংযম ও ছন্দ নৃত্য শিল্পের এমন একটি শাখা, যা খুব সম্ভবত প্রাচীনমতম প্রাচীন জনপদের বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসাবে নাচ প্রচলিত ছিল, তার নিদর্শন পাওয়া যায় মিশরীয় দেওয়ালচিত্রে ও ভারতীয় গুহাচিত্রে নৃত্যকলার বিভিন্ন ভঙ্গী দেখতে পাওয়া যায়। নাচের ব্যবহার ব্রাজিলীয় সংস্কৃতি থেকে শুরু করে ভারতীয় সংস্কৃতি পর্যন্ত প্রসারিত।

         ভারতের সংস্কৃতিতে দুই ধরনের নাচ রয়েছে এর একটি হল ঐতিহ্যবাহী, অপরটি হল লোকনৃত্য, যা সাধারণ মানুষের জীবনচর্যার পরম্পরায় সম্পৃক্ত লোকনৃত্য হল এক ধরনের দলবদ্ধ নাচ, যা কোরাস গান বাজনার তালে তালে পরিবেশন করা হয়বাদ্যযন্ত্র হিসাবে ধামসা-মাদল, কাঁসি, ঢোল ও বাঁশী ব্যবহার করা হয়। এ নৃত্য বিশেষ কোনো নরগোষ্ঠী, অঞ্চল বা উপজাতীয় সংস্কৃতির ওপর ভিত্তি করে উদ্ভত ও বিকশিত। এর সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জীবিকা নির্বাহ, সামাজিক রীতিনীতি ও ধর্মীয় সংস্কারের একটা গভীর সম্পর্ক থাকে। বাংলাদেশে সুদূর অতীত থেকে নৌকা বাওয়া, মাছ ধরা, ফসল কাটা, বিবাহ ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে লোকনৃত্যের উদ্ভব ও চর্চা হয়ে আসছে। লোকসংস্কৃতির সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে পড়া এই নৃত্যকলাই হচ্ছে লোকনৃত্য। লোকনৃত্য নৃত্যকলার অন্তর্ভুক্ত হলেও কিছু বৈশিষ্ট্যের কারণে তা শাস্ত্রীয় বা ক্লাসিক নৃত্য থেকে কিছুটা আলাদা। লোকনৃত্য ছন্দের কঠোর নীতি খুব একটা অনুসরণ করে না। ক্লাসিক নৃত্যের তুলনায় লোকনৃত্যে সংযম ও ছন্দের অভাব রয়েছে, কারণ এতে মুদ্রার ব্যবহার খুব একটা নেই। লোকনৃত্যের গতি, ছন্দ, অঙ্গকৌশল অনেকটা বাস্তব জীবনের কাছাকাছি। শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে পোশাক ও সাজসজ্জা একটি অপরিহার্য বিষয়। কিন্তু লোকনৃত্যের ক্ষেত্রে পোশাক তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। লোকনৃত্য সাধারণত দলবদ্ধ ভাবে পরিবেশিত হয়। কারণ জীবনচক্রের গতিময় দলবদ্ধ আচরণই লোকনৃত্য বা পল্লীনৃত্যের অনুপ্ররণা। লোকনৃত্যের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন ঘটে। এইসব পরিবর্তন যে শুধুমাত্র মুদ্রা বা অঙ্গ-আঙ্গিকের ক্ষেত্রে হয়, তা নয়। সাজসজ্জা থেকে শরু করে মঞ্চ, উপলক্ষ ইত্যাদির ক্ষেত্রেও পরিবর্তন দেখা যায়। লোকনৃত্য সাধারণত বংশ পরম্পরায় হয়ে থাকে। তবে নৃত্যের মূল কাঠামোতে কোনোও পরিবর্তন আসে না।

Comments

Popular posts from this blog

রন-পা নৃত্য পরিবেশনে শিল্পী ও স্থান

ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রণ-পা-র উপকরণ